রাজধানীর মিরপুরের কালশীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পথে আরও চার ইউনিট রয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার রাতে কালশীর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের ওপর তলায় অবস্থিত একটি কারখানায় আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
