আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা একঝাঁক তরুণ ও মেধাবী মুখ এবার দলটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আসার জোর সম্ভাবনা দেখা দিচ্ছে।
দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় পদে তরুণদের এই জয়গান।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে রাজপথের আন্দোলন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের মূল্যায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফলে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগাতে চায় বিএনপি। বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং সেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা মূল দলের বড় দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য তরুণ প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ। তাদের মতে, আগামীর স্মার্ট এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের কোনো বিকল্প নেই।
